Thursday, March 5, 2026
হোমখবরআন্তর্জাতিকমালবাহী জাহাজে হুতিদের হামলায় নিহত ৩

মালবাহী জাহাজে হুতিদের হামলায় নিহত ৩

সম্পর্কিত সংবাদ

এডেন উপসাগরে একটি মালবাহী জাহাজে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিন জন নিহত হয়েছেন। বুধবার এই হামলার ঘটনা ঘটেছে। এ ছাড়া এই হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৪ জন।

মার্কিন সশস্ত্রবাহিনীর মধ্যপ্রাচ্য অংশ দেখভালের দায়িত্বে নিয়োজিত সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এই হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। এএফপি জানিয়েছে, ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা বিগত কয়েক মাস ধরে গুরুত্বপূর্ণ জলপথ লোহিতসাগর হয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। এর আগেও একাধিক জাহাজে হামলা চালিয়েছে গোষ্ঠীটি। কিন্তু হুতি হামলায় প্রাণহানির ঘটনা এই প্রথম।

মার্কিন সশস্ত্রবাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এক বিবৃতিতে বলেছে, ‘একটি অ্যান্টি-শিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বার্বাডোসের পতাকাবাহী ও লাইবেরিয়ায় নিবন্ধিত এমভি ট্রু কনফিডেন্সে আঘাত হেনেছিল। এতে অন্তত তিনজন ক্রু নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর এবং জাহাজেরও উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।’

সেন্টকম আরও জানিয়েছে, ‘ক্রুরা জাহাজটি পরিত্যাগ করেছে এবং আন্তর্জাতিক সামরিক জোটের যুদ্ধজাহাজগুলো এই হামলার জবাবে সাড়া দিয়ে পরিস্থিতি মূল্যায়ন করছে।’ এ নিয়ে বিগত দুই দিনে হুতিরা পঞ্চমবারের মতো অ্যান্টি-শিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাল। সেন্টকম আরও বলেছে, ‘হুতিদের এই বেপরোয়া হামলা বিশ্ববাণিজ্যকে ব্যাহত করেছে এবং আন্তর্জাতিক নাবিকদের প্রাণ কেড়ে নিয়েছে।’

সম্প্রতি

আরও খবর