Thursday, March 5, 2026
হোমখবরআন্তর্জাতিকমায়ানমার থেকে পালিয়ে আশ্রয় নেয়া শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে ভারত

মায়ানমার থেকে পালিয়ে আশ্রয় নেয়া শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে ভারত

সম্পর্কিত সংবাদ

মায়ানমারের ক্ষমতাসীন জান্তাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই ২০২১ সাল থেকে ভারতে আশ্রয় নেয়া মায়ানমার শরণার্থীদের ফেরত পাঠানো শুরু করেছে ভারত। শুক্রবার ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর থেকে প্রথম দফায় কয়েকজনকে মায়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে রাজ্য সরকার।

মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে লেখেন, অবৈধভাবে ভারতে প্রবেশ করা মায়ানমারের নাগরিকদের প্রথম ব্যাচকে আজ ফেরত পাঠানো হয়েছে।

সেখানে আরও বলা হয়, ভারত ১৯৫১ সালের শরণার্থী কনভেনশনে স্বাক্ষরকারী দেশ নয়। তার পরও মানবিক বিবেচনায় দীর্ঘদিন ধরে মিয়ানমারের বিপদগ্রস্ত নাগরিকদের আশ্রয় ও সহায়তা দিয়েছে ভারত সরকার।

রয়টার্স জানিয়েছে, মায়ানমারের সঙ্গে ভিসা-মুক্ত সীমান্ত নীতি থেকে সরে আসার কয়েক সপ্তাহ পর শরণার্থীদের প্রত্যাবাসন শুরু করল ভারত। সামনের দিনগুলোতে আরো লোকজনকে ফেরত পাঠাবে দেশটি।

প্রথম দফায় কতজনকে পাঠানো হয়েছে সেটি জানা যায়নি। তবে অনন্ত ৭৭ শরণার্থীকে ফেরত পাঠানোর পরিকল্পনা করছে মণিপুর সরকারের, যার কার্যক্রম শুরু হয়েছে শুক্রবার থেকে।

সম্প্রতি

আরও খবর