Thursday, March 5, 2026
হোমখবরআন্তর্জাতিকরোহিঙ্গাদের জন্য ৮৫ কোটি ডলার সহায়তার আহ্বান জাতিসংঘের

রোহিঙ্গাদের জন্য ৮৫ কোটি ডলার সহায়তার আহ্বান জাতিসংঘের

সম্পর্কিত সংবাদ

মায়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য জরুরি ত্রাণ সহায়তা হিসেবে ৮৫ কোটি মার্কিন ডলারের বেশি অর্থের আবেদন জানিয়েছে জাতিসংঘ।

বুধবার (১৩ মার্চ) সুইজারল্যান্ডের জেনেভায় আয়োজিত এক সম্মেলনে জাতিসংঘ শরণার্থী সংস্থা এ আহ্বান জানায়। খবর আলজাজিরার।

২০১৭ সালে মায়ানমার সেনাবাহিনীর দমনপীড়নের হাত থেকে বাঁচতে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয় কয়েক লাখ রোহিঙ্গা। বাংলাদেশ সরকার তাদের আশ্রয় দিলেও দীর্ঘদিন ধরে রোহিঙ্গা প্রত্যাবাসনে তেমন কোনো উদ্যোগ নেই।

এ অবস্থায় বিপুল সংখ্যক এ জনগোষ্ঠীর জীবন-যাপন ও ভরণপোষণে জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা সহায়তা দিয়ে আসলেও গেল কয়েক বছর ধরে তাতে ভাটা পড়েছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো জাতিসংঘের মাধ্যমে রোহিঙ্গা সহায়তা দিয়ে আসলেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে তা কমে যায়।নতুন করে গাজা সংকটের কারণেও কমছে সহায়তা।

এমন পরিস্থিতিতে বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ সম্মেলনে রোহিঙ্গাদের সাহায্য বাড়ানোর আহ্বান জানায় এর শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। বাংলাদেশে অবস্থান করা রোহিঙ্গাদের জন্য জরুরি ত্রাণ সহায়তা হিসেবে ৮৫ কোটি মার্কিন ডলারের বেশি অর্থের আবেদন জানায় সংস্থাটি।

এক বিবৃতিতে জাতিসংঘ শরণার্থী সংস্থা জানায়, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের প্রায় ৯৫ শতাংশই অরক্ষিত ও মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।

মায়ানমারে সংঘাত বেড়ে যাওয়ায় বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সংহতি ও শরণার্থী সুরক্ষা আগের চেয়ে বেশি প্রয়োজন বলেও জানায় সংস্থাটি।

এছাড়া, গতবছর জাতিসংঘ ও এর অংশীদাররা রোহিঙ্গা শরণার্থীদের সাহায্য করার জন্য দেশগুলোর কাছে ৮৫ কোটি ডলারের বেশি চেয়েছিল। কিন্তু পেয়েছিল মাত্র ৪৪ কোটি ডলার। রোহিঙ্গা ক্যাম্পে যারা সহায়তা পাচ্ছেন তাদের ৭৫ শতাংশের বেশি নারী ও শিশু।

সম্প্রতি

আরও খবর