Thursday, March 5, 2026
হোমখবরআন্তর্জাতিকইন্দোনেশিয়া শক্তিশালী ভূমিকম্প

ইন্দোনেশিয়া শক্তিশালী ভূমিকম্প

সম্পর্কিত সংবাদ

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবারের এই ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।

এর কেন্দ্রস্থল ছিল পূর্ব জাভা প্রদেশের তুবান থেকে ১৩০ কিলোমিটার উত্তরে।ইন্দোনেশিয়ার ভূপ্রকৃতি বিষয়ক সংস্থা বিকেএমজি একথা জানিয়েছে।

তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। কোনও সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

তবে পূর্ব জাভা, এর রাজধানী সুরাবায়া ও পার্শ্ববর্তী প্রদেশের শহরে এই কম্পন তীব্রভাবে অনুভূত হয়েছে বলে স্যোশাল মিডিয়ায় একাধিক পোস্টে জানিয়েছেন ওইসব এলাকার বাসিন্দারা।

ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে প্রায় ৬শ কিলোমিটার দূরে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাতেও কম্পন অনুভূত হয়েছে।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ এ অবস্থিত ইন্দোনেশিয়ায় ঘন ঘন ভূমিকম্প হয়।গত বছর বান্দা সাগর এলাকায় এবং তার আগে ২০২২ সালে পশ্চিম জাভায় বড় ধরনের ভূমিকম্পে বহু মানুষ নিহত হয়েছিল।

সম্প্রতি

আরও খবর