Thursday, March 5, 2026
হোমখবরআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রে বাল্টিমোরে ফ্রান্সিস স্কট কি সেতু জাহাজের ধাক্কায় ধসে পড়েছে

যুক্তরাষ্ট্রে বাল্টিমোরে ফ্রান্সিস স্কট কি সেতু জাহাজের ধাক্কায় ধসে পড়েছে

সম্পর্কিত সংবাদ

https://sangbad.net.bd.bd/images/2024/March/26Mar24/news/collapsed_bridge.jpg

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের বাল্টিমোরে জাহাজের ধাক্কায় প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ ফ্রান্সিস স্কট কি ব্রিজের একাংশ ধসে পড়েছে। ওই সময়ে সেতুর উপর থাকা অন্তত সাত ব্যক্তি পানিতে পড়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সময় মঙ্গলবার প্রথম প্রহরে এই দুর্ঘটনাটি ঘটে। ইউটিউবে দুর্ঘটনার সময়ের একটি লাইভ ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যায়, একটি জাহাজ সেতুটিতে আঘাত করার পর সেটির স্প্যানগুলির একটি বড় অংশ ধসে নিচের প্যাটাপসকো নদীতে গিয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এও জাহাজের ধাক্কা এবং সেতু ধসে পড়ার কিছু ভিডিও পোস্ট করা হয়েছে।

বাল্টিমোর শহরের দমকল বাহিনীর যোগাযোগ পরিচালক কেভিন কার্টরাইট বিবিসিকে জানান, একটি বড় জাহাজের ধাক্কায় সেতুটি প্যাটাপস্কো নদীতে ধসে পরেছে।

তিনি আরও জানান, অন্তত সাত ব্যক্তি ও বেশ কয়েকটি পরিবহন নদীতে পড়ে গেছে।

তবে এখনো হতাহতের বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি।

মেরিল্যান্ড পরিবহন কর্তৃপক্ষ (এমটিএ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে জানায়, জাহাজের ধাক্কায় ধসে পরেছে আই-৬৯৫ কি সেতু।

সংস্থাটি মার্কিন অঙ্গরাজ্য মেরিল্যান্ডের বাল্টিমোর শহরের নৌযানচালকদের প্যাটাপস্কো নদীপথ এড়িয়ে যেতে অনুরোধ করে এবং জায়গাটিকে দুর্ঘটনাস্থল বলে অভিহিত করে।

বাল্টিমোর পুলিশ বিভাগের এক মুখপাত্র এনবিসি নিউজকে জানান, নদীতে মানুষ আটকে থাকতে পারেন।

পুলিশের গোয়েন্দা নিকি ফেনয় এক বিবৃতিতে বলেন, আমি নিশ্চিত করে জানাচ্ছি, রাত ১টা ৩৫ মিনিটে বাল্টিমোর শহরের পুলিশকে আংশিকভাবে ধসে পড়া সেতুর বিষয়ে সংবাদ দেওয়া হয়। ফ্রানসিস স্কট কি সেতুর কাছে কর্মীরা পানিতে আটকা থাকতে পারেন।

https://sangbad.net.bd.bd/images/2024/March/26Mar24/news/bdnews24_2024-03_46407ae1-6099-4a9a-b80b-2af6ffae0bbf_baltimore_bridge_collapses_250324_02.jpg

জাহাজ নিরীক্ষক ওয়েবসাইট মেরিনট্রাফিকের দেওয়া তথ্য অনুযায়ী, সিঙ্গাপুরের পতাকাবাহী মালবাহী জাহাজ দালি আজ মঙ্গলবার সকাল থেকে এই সেতুর নিচে আটকা পড়ে আছে।

বার্তা সংস্থা রয়টার্স সেগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

বাল্টিমোর সিটি ফায়ার ডিপার্টমেন্ট সেতু ধসের এই ঘটনাকে বড় ধরণের হতাহতের ঘটনা বলে বর্ণনা করেছে। বলেছে, তাদের কর্মীরা নদীতে পড়ে যাওয়া সাত জনের খোঁজ করছে।

সেখানে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সেতু থেকে বেশ কয়েকটি গাড়ি নদীতে পড়ে যাওয়ার খবরও পাওয়া গেছে।

এলএসইজি এর শিপ ট্রেকিং ডেটা অনুযায়ী, কি ব্রিজের যে অংশ ধসে পড়েছে সেখানে ঘটনার সময় সিঙ্গাপুরের পতাকাবাহী কন্টেইনার জাহাজ ‘দ্য ডালি’ ছিল।

সম্প্রতি

আরও খবর