Wednesday, March 4, 2026
হোমখবরবিজ্ঞান ও প্রযুক্তিইউনেট ও ইয়ুথ হাব এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ইউনেট ও ইয়ুথ হাব এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

সম্পর্কিত সংবাদ

যুবদের দক্ষতা উন্নয়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে যৌথভাবে কাজ করার লক্ষ্যে ইয়ুথ আপস্কিল নেটওয়ার্ক (ইউনেট) এবং ইয়ুথ হাব, মালয়েশিয়া-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। গত ১০ জানুয়ারি কুয়ালালুমপুরে অবস্থিত ইয়ুথ হাব-এর মালয়েশিয়া কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তির আওতায় উভয় প্রতিষ্ঠান জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন কার্যক্রম যৌথভাবে বাস্তবায়ন করবে এবং নিজ নিজ প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও সক্ষমতা কাজে লাগিয়ে যুব উন্নয়নে কাজ করবে।

সমঝোতা চুক্তিতে ইয়ুথ আপস্কিল নেটওয়ার্ক (ইউনেট) এর পক্ষে সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ আলতামিশ নাবিল এবং ইয়ুথ হাব-এর পক্ষে সহ-প্রতিষ্ঠাতা পাভেল সারওয়ার স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, উভয় প্রতিষ্ঠান যৌথভাবে প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন ও প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করবে। বিশেষ করে সফট স্কিলস, স্টেম এডুকেশন, আইওটি এবং চতুর্থ শিল্প বিপ্লবের দক্ষতা উন্নয়ন বিষয়ে যুবসমাজ ও উদ্যোক্তাদের মধ্যে সচেতনতা তৈরিতে উভয় পক্ষ একসঙ্গে কাজ করবে।

চুক্তির অংশ হিসেবে কোডিং-এর মৌলিক বিষয়গুলো শেখানো, শিক্ষার্থীদের স্কুলজীবন থেকেই কম্পিউটার শিক্ষার প্রতি আগ্রহী করে তোলা এবং প্রোগ্রামিং দক্ষতা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।

এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সচেতনতামূলক কর্মসূচি, কর্মশালা, শিক্ষা ও সনদ প্রদান কার্যক্রম এবং শিশু-কিশোরদের অংশগ্রহণে প্রযুক্তিভিত্তিক হ্যাকাথন আয়োজনের পরিকল্পনার কথাও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, ইয়ুথ আপস্কিল নেটওয়ার্ক (ইউনেট) একটি বাংলাদেশভিত্তিক বৈশি^ক প্ল্যাটফর্ম, যা লক্ষ্যভিত্তিক দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং আন্তর্জাতিক নেটওয়ার্কিংয়ের মাধ্যমে যুবদের ক্ষমতায়নে কাজ করে। অপরদিকে, ইয়ুথ হাব একটি বৈশি্বক যুবনেতৃত্বাধীন সংগঠন, যা প্রযুক্তি শিক্ষা, ওয়েলনেস, জেন্ডার সমতা, সামাজিক উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন ও কমিউনিটি ডেভেলপমেন্টে সক্রিয়ভাবে কাজ করছে।

সম্প্রতি

আরও খবর