Wednesday, March 4, 2026
হোমখবরবিজ্ঞান ও প্রযুক্তিগ্লোবাল স্কলার্স অলিম্পিয়াডের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াডের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

সম্পর্কিত সংবাদ

শিশুদের মেধা, কৌতূহল ও ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের লক্ষ্যে শিক্ষাকে আরও আকর্ষণীয় ও কার্যকর করে তুলতে স্পেস ইনোভেশন ক্যাম্প এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি-বাংলাদেশ এর কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের আয়োজনে বাংলাদেশে অনুষ্ঠিত হলো ‘গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াড’।

বিজ্ঞান, গণিত, প্রযুক্তি, পরিবেশ, সাধারণ জ্ঞান ও ব্রেইন গেম- এই ৬টি বিষয়ের ওপর ভিত্তি করে আয়োজিত গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াডে অংশগ্রহণ করে ৬ থেকে ৯ বছর, ১০ থেকে ১২ বছর এবং ১৩ থেকে ১৬ বছর বয়সী শিক্ষার্থীরা। তিনটি বয়সভিত্তিক ক্যাটাগরিতে বিভক্ত হয়ে বিশ্বব্যাপী হাজারো শিক্ষার্থী এই অলিম্পিয়াডে অংশ নেয়।

অলিম্পিয়াডকে কেন্দ্র করে সারাবিশে^ পরিচালিত হয় অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম, প্রস্তুতিমূলক অনলাইন কুইজ প্র্যাকটিস, আধুনিক মক টেস্ট সফটওয়্যার এবং একাধিক একাডেমিক গাইডলাইন সেশন।

অনলাইন প্রিলিমিনারি ও সেকেন্ডারি পরীক্ষার মাধ্যমে সেরা শিক্ষার্থীদের বাছাই করে চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। নির্বাচিত ফাইনালিস্টদের নিয়ে অনুষ্ঠিত হয় গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াডের গ্র্যান্ড ফিনালে, যেখানে শিক্ষার্থীরা সরাসরি পরীক্ষার মাধ্যমে নিজেদের মেধার স্বাক্ষর রাখে। চূড়ান্ত পর্ব শেষে প্রতিটি ক্যাটাগরিতে প্রতিটি বিষয়ের জন্য গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ মেডেল প্রদান করা হয়। এভাবে ৬টি বিষয় ও ৩টি ক্যাটাগরিতে মোট ৫৪টি মেডেল প্রদান করা হয়।

গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপ-উপাচার্য অধ্যাপক ড্যানিয়েল ডব্লিউ লুন্ড। তিনি বলেন, ‘এই গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াড আমাদের শিশু-কিশোরদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষামূলক অভিজ্ঞতা। এখানে তারা শুধু প্রতিযোগিতায় অংশ নিচ্ছে না, বরং বিভিন্ন বিষয়ে নিজেদের জ্ঞান, যুক্তি ও চিন্তাশক্তি যাচাই করার সুযোগ পাচ্ছে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং ভবিষ্যতে আরও ভালোভাবে শেখার প্রতি আগ্রহ তৈরি করে। শিক্ষার্থীদের এমন বহু বিষয়ভিত্তিক মেধা বিকাশে এই অলিম্পিয়াড ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

আয়োজনের বিশেষ অতিথি সাইবেজ এর ভাইস প্রেসিডেন্ট এবং গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াড যুক্তরাষ্ট্র কান্ট্রি ডিরেক্টর মোহাম্মাদ মাহদী-উজ-জামান বলেন, গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াড শিশু-কিশোরদের জন্য একটি সময়োপযোগী একাডেমিক উদ্যোগ। এখানে তারা বিভিন্ন বিষয়ের উপর নিজেদের জ্ঞান ও চিন্তাশক্তি যাচাই করার সুযোগ পাচ্ছে, যা তাদের ভবিষ্যতের পড়াশোনা ও ব্যক্তিগত উন্নয়নে সহায়ক হবে। আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের শিক্ষার্থীদের যুক্ত করার এই প্রচেষ্টা প্রশংসনীয়। আমি বিশ্বাস করি, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে শিক্ষার্থীদের জন্য সুযোগ সৃষ্টি করবে।

আয়োজনটি সম্পর্কে স্পেস ইনোভেশন ক্যাম্পের প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু বলেন, বিশে্বর নানা প্রান্ত থেকে শিক্ষার্থীরা একমঞ্চে, বাংলাদেশে এসে, নিজেদের মেধা যাচাই করার সুযোগ পাবে। এখানে তারা শুধু সেরা শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতাই করবে না, বরং বৈচিত্র্যের উদযাপন, বাংলাদেশের আতিথেয়তার অভিজ্ঞতা এবং আজীবন মনে রাখার মতো বৈশি^ক বন্ধুত্ব গড়ে তোলার সুযোগ পাবে। এটি শুধু একটি অলিম্পিয়াড নয়- এটি জ্ঞান, সংস্কৃতি ও অনুপ্রেরণার একটি বৈশি্বক মিলনমেলা।

আয়োজনটিতে পার্টনার হিসেবে যুক্ত ছিলেন রাইজআপ ল্যাবস, আইইই ইসিএস এসবিসি, এনিগমা টিভি এবং ই-সফট।

সম্প্রতি

আরও খবর