Thursday, March 5, 2026
হোমখবরজাতীয়মার্চে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত

মার্চে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত

সম্পর্কিত সংবাদ

সরকার চলতি মার্চ মাসে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে ‘স্বয়ংক্রিয় পদ্ধতিতে’ প্রতি মাসে দেশে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়। সেই ফর্মুলা অনুযায়ী মার্চ মাসে ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৫ টাকা, কেরোসিন ১০৫ টাকা, অকটেন ১২৬ টাকা এবং পেট্রোল ১২২ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।

এর আগে ফেব্রুয়ারির শুরুতে ডিজেল ও কেরোসিনের দাম এক টাকা বাড়িয়ে ১০৫ টাকা করা হয়। একইসঙ্গে অকটেনের দাম প্রতি লিটার ১২৬ টাকা এবং পেট্রোলের দাম ১২২ টাকা নির্ধারণ করা হয়।

২০২৪ সালের ৩১ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথমবার জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়। সেপ্টেম্বর মাসে পেট্রোল ও অকটেনের দাম লিটারে ৬ টাকা এবং ডিজেল ও কেরোসিনের দাম ১ টাকা ২৫ পয়সা কমানো হয়। এরপর নভেম্বরে ডিজেল ও কেরোসিনের দাম ৫০ পয়সা কমিয়ে ১০৫ টাকা করা হলেও পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত রাখা হয়।

ডিসেম্বরের শেষ দিনে জ্বালানি তেলের নতুন মূল্য সমন্বয় করে ডিজেল ও কেরোসিনের দাম এক টাকা কমিয়ে ১০৪ টাকা করা হয়। তখন পেট্রোল ও অকটেনের দাম যথাক্রমে ১২১ ও ১২৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

সম্প্রতি

আরও খবর