Thursday, March 5, 2026
হোমখবররাজনীতিড. ইউনূস জাতির সূর্যসন্তান, তাকে হেনস্তা করা বন্ধ করুন: মির্জা ফখরুল

ড. ইউনূস জাতির সূর্যসন্তান, তাকে হেনস্তা করা বন্ধ করুন: মির্জা ফখরুল

সম্পর্কিত সংবাদ

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ড. ইউনূসকে হেনস্তা করার অভিযোগ এনে এই দাবি করেন তিনি।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস হলেন এই জাতির একজন সূর্যসন্তান। শত বছর পরেও এই জাতির মানুষ তাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে এবং লজ্জিত হবে এই ভেবে যে, এ রকম বরেণ্য একজন মানুষের সঙ্গে এই দেশের সরকার কী রকম নীচ আচরণ করেছিল। ওনার বিরুদ্ধে সব মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।’

তিনি বলেন, ‘উনি (ড. ইউনূস) এই দেশের একজন কীর্তিমান ব্যক্তি। ওনাকে যাঁরা ছোট করতে চান, অপমান করতে চান, তাঁরা আরেকবার জন্ম নিলেও ওনার সমান উচ্চতায় যেতে পারবেন না। এই অনিবার্য সত্যটা মেনে নিয়ে ওনাকে হেনস্তা করা বন্ধ করুন। এই সব মামলাবাজি বন্ধ করুন।’

ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কর ফাঁকিসহ শ্রম আইনে বেশ কয়েকটি মামলা চলছে। গত সোমবারও তার বিরুদ্ধে নতুন করে ১৮টি মামলা হয়েছে। এদিকে ওইদিনই ড. ইউনূসকে হয়রানি বন্ধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীকে ১০০ জন নোবেল বিজয়ী চিঠি দিয়েছেন।

সম্প্রতি

আরও খবর