রংপুর সদর ৩ আসনের প্রার্থী ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন জাপার যেসব প্রার্থী গনমাধ্যমে বক্তব্য দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করছেন তা মুলত প্রচার পাওয়ার জন্য নিজেকে ফোকাস করার জন্য করছেন। এসব উদ্দেশ্যে মুলক এবং দলের শৃংখলা বিরোধী
যে সব প্রার্থী এভাবে পদত্যাগের ঘোষনা দিচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি আজ মঙ্গলবার রাতে রংপুরের সদর উপজেলার হরিদেবপুর , পানবাজার সহ বিভিন্ন এলাকায় গনসংযোগ কালে সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে এসব কথা বলেন।
তিনি বলেন কয়েকজন আর্থিক সংকটের কারনে নির্বাচন থেকে সরে যাচ্ছে সেটা ঠিক আছে আমরা সে ভাবে আর্থিক দিক দিয়ে সেভাবে সহায়তা করতে পারছিনা। তার মানে এই নয় প্রেসের সামনে নিজেকে জাহির করে নানান অজুহাত দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করবে সেটা আমরা বরদাশত করবোনা বলে হুশিয়ারী উচ্চারন করেন।
জিএম কাদের বলেন দেশের কোন কোন জায়গায় আমাদের প্রার্থীদের নানান ভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। এ ব্যাপারে আমরা সরকারকে বলেছি সরকার ব্যাবস্থা নিচ্ছে। সরকার আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন আমরা তা গ্রহন করেছি। তবে সরকার যদি সেটা না করে তাহলে নির্বাচন যারা বয়কট করে আন্দোলন করছেন তারা বলবে নির্বাচন ঠিক হয়নি তাহলে সরকারের নৈতিক পরাজয় হবে তবে এটা সরকার করবেনা বলে আমি বিশ^াস করি।
জিএম কাদের বলেন নির্বাচনের ট্রেন চালু হয়ে গেছে এটা বন্ধ করা যায়না আমরা নির্বাচনে শেষ পর্যন্ত থাকতে চাই। সংসদে গিয়ে দেশ ও জনগনের কথা বলতে চাই। সরকার এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচন করার ব্যাপারে তাদের আন্তরিকতা দেখাচ্ছেন। শেষ পর্যন্ত কি হয় তা দেখা যাবে।
নিজেকে রংপুর সদর ৩ আসনে প্রার্থী হিসেবে নির্বাচনী এলাকায় গন সংযোগ কলে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে উল্লেখ করে তিনি বলেন জাপা পার্টি ছাড়াও অন্য দলের মানুষও আমাকে ভোট দেবে। তিনি বলেন আমি রংপুরের সন্তান আমাকে এ অঞ্চলের মানুষ ভীষন ভালবাসে তারো আমাকে বিপুল ভোটে জয়ী করবে বলে আশা প্রকাশ করেন। এ সময় মহানগর জাপার সাধারন সম্পাদক এ্সএম ইয়াসির , জাপা নেতা আব্দুর রাজ্জাক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



