Wednesday, March 4, 2026
হোমখবররাজনীতি৭ই মার্চ বাংলাদেশ দিবস ঘোষনা করার দাবি গণতন্ত্রী পার্টির

৭ই মার্চ বাংলাদেশ দিবস ঘোষনা করার দাবি গণতন্ত্রী পার্টির

সম্পর্কিত সংবাদ

৭ই মার্চ বাংলাদেশ দিবস ঘোষনা করার দাবি জানিয়েছে গণতন্ত্রী পার্টি। গতকাল ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ডা. শাহাদাত হোসেন এবং সাধারণ সম্পাদক কামরুল আহসান খান পারভেজ এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানিয়ে বলেন, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন বিশেষ তাৎপর্য বহন করছে। মুলত এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার বিশাল জনসমুদ্রে বাংলাদেশের স্বাধীনতা ঘোষনা করেন।

বিবৃতিতে তারা বলেন, এই ভাষনের পরপরই সমগ্র বাঙালী জাতির স্বাধীনতা মন্ত্রে উৎজীবিত হয় এবং পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র অর্জন করে। এছাড়াও বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষন বিশ্ব ঐতিহ্যের মর্যাদা লাভ করেছে। গণতন্ত্রী পার্টি মনে করে ৭ই মার্চকে বাংলাদেশ দিবস ঘোষনা করা উচিত।

সম্প্রতি

আরও খবর