Wednesday, March 4, 2026
হোমখবররাজনীতিকিছু কেন্দ্রে ইভিএম এ যান্ত্রিক ত্রুটি, ভোট গ্রহন বিঘ্নিত

কিছু কেন্দ্রে ইভিএম এ যান্ত্রিক ত্রুটি, ভোট গ্রহন বিঘ্নিত

সম্পর্কিত সংবাদ

উৎসবমূখর পরিবেশে ময়মনসিংহ সিটি করপোরেশ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। আজ সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে চলবে বিকেল চারটা পর্যন্ত। নগরীর ৩৩টি ওয়ার্ডের ১২৮টি ভোট কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ করা হচ্ছে। তবে কিছু কিছু ভোট কেন্দ্রে ইভিএম এ যান্ত্রিক ত্রুটি ও ভোটারদের বুঝতে অসুবিধা হওয়ার কারনে ভোট প্রদান কিছুটা বিঘিœত হচ্ছে। ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করছেন। নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৪৯ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল আটটা থেকে ভোট শুরু হলেও প্রথমদিকে ভোটার উপস্থিতি কিছু কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে থাকে।এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য কেন্দ্রভিত্তিক পুলিশ ও আনসার ছাড়াও স্ট্রাইকিং ফোর্স হিসেবে ৭ প্লাটুন বিজিবি, র‌্যাবের ১৭টি টহল টিম, ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছেন। প্রার্থীরা ইভিএম পদ্ধেিত ভোটের ব্যাপারে কিছু অভিযোগ থাকলেও ভোটাররা নির্বিঘেœ ভোট দিতে পেরেছেন বলে জানান।মেয়র প্রার্থীরা নিজ নিজ ভোট কেন্দ্রে ভোট প্রদান শেষে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনে যাচ্ছেন।ভোট কেন্দ্র পরিদর্শন শেষে মেয়র প্রার্থী ইকরামুল হক টিটু বলেন, শান্তিপূর্ণ পরিবেশই ভোট অনুষ্ঠিত হচ্ছে। কোন অনিয়ম অভিযোগের খবর এখনো পাইনি। তবে ইভিএম এ নারী ভোটারদের ফিঙ্গার প্রিন্ট না মেলায় ভোট প্রদান বিলম্ব হচ্ছে। এব্যাপারে নির্বাচন কমিশনকে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।অন্য মেয়র প্রার্থী সাদিক খান মিলকি বলেন, টাকার খেলা বা কোন অনিয়ম না হলে ভোটের ফলাফল যাই হয় মেনে নেবো।ঘোড়া প্রতীকের মেয়র প্রার্থী এহএতশামুল আলমও ইভিএম পদ্ধতির ব্যাপারে বলেন, অশিক্ষিত মানুষের জন্যে কিছুটা এ পদ্ধতিতে ভোট দেয়া কিছুটা অসুবিধা হচ্ছে।

সম্প্রতি

আরও খবর