Friday, March 6, 2026
হোমখবররাজনীতিচাঁদাবাজি হঠাৎ করে বন্ধ করা যায় না : কাদের

চাঁদাবাজি হঠাৎ করে বন্ধ করা যায় না : কাদের

সম্পর্কিত সংবাদ

পরিবহনে দীর্ঘদিন ধরে চলে আসা চাঁদাবাজি হঠাৎ করে বন্ধ করা যায় না, নিয়ন্ত্রণ করা যায় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পরিবহনে চাঁদাবাজি নিয়ে করা এক প্রশ্নে তিনি বলেন, পরিবহনের চাঁদাবাজি সারা জনম চলে আসছে। এটা নতুন না। তবে এ চাঁদাবাজিটা বন্ধ করার জন্য চেষ্টা চলছে।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সবাই কাজ করে যাচ্ছে। একেবারে বন্ধ করা যাবে এই কথা আমি বলব না। এটা চলে আসছে। এই কালচারটা হাঠাৎ করে বন্ধ করা যায় না। নিয়ন্ত্রণ করা যায়।

টানা দেড় দশক ধরে ক্ষমতায় থেকেও বাজার নিয়ন্ত্রণে আওয়ামী লীগ ব্যর্থ নাকি সিন্ডিকেটের হাতে জিম্মি এমন প্রশ্নে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ব্যর্থও না, জিম্মি ও না। দেশটা অনেকের চেয়ে ভালো চলছে। সারা বিশ্বের যে অবস্থা, আজকে শুধু ডলারের দাম না, সারা বিশ্বের যে টালমাটাল অবস্থা, আমি বার বার আপনাদের বলতে চেয়েছি, বাংলাদেশ কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয় যেখানে আমরা আপনাদের খুব সুখেশান্তিতে রাখতে পারব। অন্যেরা ভালো নেই, আমরাও ভালো নেই। সবাই একযোগে ভালো থাকার চেষ্টা আন্তর্জাতিকভাবেও চলছে।

সম্প্রতি

আরও খবর