Thursday, March 5, 2026
হোমখবররাজনীতিনতুন ছাত্র সংগঠনে মারামারি তদন্তে কমিটি, একজনের পদত্যাগ

নতুন ছাত্র সংগঠনে মারামারি তদন্তে কমিটি, একজনের পদত্যাগ

সম্পর্কিত সংবাদ

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ ঘিরে বুধবারের বিক্ষোভ ও মারামারির ঘটনা পরিকল্পিত কি না, তা খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে নতুন এই সংগঠন।

আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন নতুন ছাত্রসংগঠনের নেতারা। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার সংবাদ সম্মেলনে জানান, তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটিতে তাহমীদ আল মুদাসসির চৌধুরী, তৌহিদ সিয়াম ও নাঈম রয়েছেন। সাত কর্মদিবসের মধ্যে এই তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দেবে। গতকালের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কমিটিতে রিফাত রশীদ নেই। তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

সংবাদ সম্মেলনে ২০৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়, যার বড় অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পরবর্তীতে সারা দেশব্যাপী সংগঠনের কমিটি ঘোষণা করা হবে বলে নেতারা জানিয়েছেন।

গতকাল বুধবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ ঘটে। সংবাদ সম্মেলনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগান, বিক্ষোভ, ধস্তাধস্তি ও মারামারির ঘটনা ঘটে।

সম্প্রতি

আরও খবর