Thursday, March 5, 2026
হোমখবররাজনীতিরংপুরে নাহিদ খন্দকারের বিরুদ্ধে ভাইরাল হওয়া ভিডিও সাজানো ও পরিকল্পিত, নিরপেক্ষ তদন্ত...

রংপুরে নাহিদ খন্দকারের বিরুদ্ধে ভাইরাল হওয়া ভিডিও সাজানো ও পরিকল্পিত, নিরপেক্ষ তদন্ত দাবি

সম্পর্কিত সংবাদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের বিরুদ্ধে ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন জমির মালিক আজহারুল ইসলাম। তিনি দাবি করেছেন পরিকল্পিত ভাবে একটি সাজানো ভিডিও করে নিজেদের অপকর্ম ঢাকার অপচেষ্টা করা হয়েছে। রোববার সন্ধায় রংপুর সুমি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে জমির মালিক আজহারুল ইসলাম ।

তিনি লিখিত অভিযোগে জানান আমার গংগাচড়া উপজেলার পূর্ব খলেয়া মৌজায় ৪ একর ৫৯.৫ শতক জায়গা রয়েছে। জমিটি দীর্ঘদিন ধরে আমার দখলে থাকলেও ২০১৯ সাল থেকে কতিপয় আতিকুল ইসলাম, মজ্ঞুরুল ইসলাম গং জাল রীেেটর মাধ্যমে জমিটি দখল করেও জমির উপরে ১৪৪ ধারা জারি করে। পরবর্তীতে আমি সদর কোর্টে মামলা করি এবং বিজ্ঞ চিফ মেট্রোপলিটন আদালত সত্য-মিথ্যা যাচাইয়ের জন্য আমার অভিযোগটি তদন্ত করার জন্য সিআইডিতে প্রেরন করেন। পরবর্তীতে যাচাইপূর্বক জালিয়াতি প্রমানিত হয়। তদন্ত চলাকালীন সময়ে ওই চক্রটি রাজনৈতিক, প্রশাসনিক প্রভাব খাটিয়ে তৎকালীন রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, কুড়িগ্রামের চাকুরিচ্যুত ডিসি সুলতানা পারভীন, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপুমুন্সির পিএ ও জেলা আ.লীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক তুহিন চৌধুরি, বাণিজ্যমন্ত্রীর অপু মুন্সি কোল্ড স্টোরেজের ম্যানেজার বাবুসহ আ.লীগের অনেক নেতা কর্মীরা সিন্ডিকেট করে দিনে রাতে ওই জমি থেকে বালু উত্তোলন করছে। প্রশাসনে বিভিন্ন সময়ে অভিযোগ করা হলেও কয়েকদফা জরিমানা করা হয় কিন্তু জমিটি আর উদ্ধার করতে পারিনি। অন্যদিকে বালু উত্তোলনও বন্ধ হয়নি।

৫ আগস্টের পর বিষয়টি নিয়ে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দারস্থ হই। । তারা ঘটনাস্থলে গেলে পরিকল্পিতভাবে ভাবে আতিকুর ও তার ম্যানেজারকে দিয়ে একটি ভিডিও বানিয়ে তা ভাইরাল করে প্রচারনা চালায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা নাহিদ খন্দকারের বিরুদ্ধে । সংবাদ সম্মেলনে তিনি গনমাধ্যম কর্মীদের প্রকৃত সত্য তুলে ধারার আহবান জানান।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের বিরুদ্ধে একটি ভিডিও ভাইরাল হয়। তাতে বালু উত্তোলন বিষয়ে টাকা পয়সা লেনদেনের কথাবার্তা শোনা যায়। তবে ভিডিওতে টাকা দাবি করা কিংবা প্রশাসনের নাম ব্যাবহার করার কোন কথা শোনা যায়নি দাবি করে আজহারুল ইসলাম বলেছেন পুরো ঘটনা উচ্চ পর্যায়ে তদন্ত করা হলে প্রকৃত রহস্য বেরিয়ে আসবে বলে দাবি করেন।

এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্টেদালন রংপুর মহানগরের মুখ্য সমন্ময়ক নাহিদ হাসান খন্দকারের সাথে যোগাযোগ করা হলে তিনি পুরো ঘটনা সাজানো মিথ্যা দাবি করে তিনিও নিরপেক্ষ তদন্ত দাবি করেন।

সম্প্রতি

আরও খবর