Thursday, March 5, 2026
হোমখবররাজনীতিধামরাইয়ের সাবেক এমপি এম এ মালেক গ্রেপ্তার

ধামরাইয়ের সাবেক এমপি এম এ মালেক গ্রেপ্তার

সম্পর্কিত সংবাদ

ঢাকার ধামরাইয়ের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এম এ মালেককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে রাজধানীর মিরপুরে তাঁর বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনূর কবির জানান, আশুলিয়া থানায় ছাত্র-জনতা হত্যার ঘটনায় এম এ মালেকের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলায় আহত ও নিহতদের স্বজনরা এসব মামলা করেন।

গ্রেপ্তার এম এ মালেক ঢাকা-২০ (ধামরাই) আসনের সাবেক সংসদ সদস্য এবং ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

অতিরিক্ত পুলিশ সুপার শাহীনূর কবির আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানা পুলিশ মিরপুরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। বর্তমানে তাঁকে আশুলিয়া থানায় রাখা হয়েছে। বৃহস্পতিবার তাঁকে ঢাকার আদালতে পাঠানো হবে।

সম্প্রতি

আরও খবর