Thursday, March 5, 2026
হোমখবররাজনীতিনির্বাচনের উপযুক্ত সময় ফেব্রুয়ারি, এপ্রিল পার হওয়া উচিত নয়: জামায়াত আমির

নির্বাচনের উপযুক্ত সময় ফেব্রুয়ারি, এপ্রিল পার হওয়া উচিত নয়: জামায়াত আমির

সম্পর্কিত সংবাদ

আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি মাসের মধ্যে হলে সবচেয়ে উপযুক্ত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে ফেব্রুয়ারির মধ্যে সম্ভব না হলে এপ্রিল মাস পার হওয়া উচিত নয় বলেও সতর্ক করেছেন তিনি।

শনিবার সকালে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে জেলা ও মহানগরী আমিরদের সম্মেলনে এসব কথা বলেন জামায়াত আমির।

তিনি বলেন, “আমরা দুটি সময়কে উপযুক্ত মনে করি—একটি হলো ফেব্রুয়ারিতে, রোজার আগে। তবে যদি এই সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার ও বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টি করতে না পারে, তাহলে সর্বোচ্চ এপ্রিলের মধ্যেই নির্বাচন হওয়া উচিত।”

তিনি আরও বলেন, “সরকার পরিবর্তনের প্রাক্কালে যে সংস্কারের কথা বলা হয়েছে, তা যদি বাস্তবায়নে গতি পায় এবং সব পক্ষ সহযোগিতা করে, তাহলে ঘোষিত সময়সীমার মধ্যেই নির্বাচন সম্ভব।”

সম্প্রতি

আরও খবর