সরকার ও তারেক রহমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন নাসিরুদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, তারেক রহমানের ভয়ে সরকার ব্যালেন্স হারিয়ে ফেলেছে।
জুলাই ঐক্য আয়োজিত মার্চ ফর বাংলাদেশ অনুষ্ঠানে শহীদ মিনারে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “তারেক রহমান একটা কাগজে বাঘ, এটা আসল বাঘ না। সরকার তাকে ভয় পেয়ে ব্যালেন্স হারিয়ে ফেলেছে। আমি সরকারকে বলব—ভয় পাবেন না।”
তিনি নির্বাচন কমিশন ও রাজনৈতিক সমঝোতার সমালোচনা করে বলেন, “তারেক রহমান হচ্ছে একটা বেলুন। একটা সুই নিয়ে রেডি থাকবেন, টোকা দিলেই ফুস হয়ে যাবে।” নাসিরুদ্দিন পাটোয়ারী অভিযোগ করেন, দেশে একটি সুষ্ঠু নির্বাচনের বদলে তারেক রহমানকে ক্ষমতায় বসানোর জন্য “সিলেকশন” এর আয়োজন চলছে।
তিনি আরও বলেন, “ইউনুস স্যার (প্রধান উপদেষ্টা) লন্ডনে গিয়ে বিএনপি ও সরকারি প্যাডে চুক্তি করে এসেছেন। কিন্তু একটি সুষ্ঠু নির্বাচনের কোনো রূপরেখা আমরা দেখছি না। ছাত্রদল ও যুবদলের মতো সংগঠনগুলো নির্বাচন কমিশনকে প্রভাবিত করে ঋণখেলাপি ও দুর্নীতিবাজদের সংসদে পাঠানোর ব্যবস্থা করছে।”
বক্তব্য শেষে তিনি সরকারকে হুশিয়ারি দেন যে, ইনকিলাব মঞ্চের মতো “রয়্যাল বেঙ্গল টাইগাররা” রাজপথে আছে এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে তারা যেকোনো হামলা মোকাবেলা করতে প্রস্তুত।
তারেক রহমান “কাগজে বাঘ”: নাসিরুদ্দিন পাটোয়ারী
সম্পর্কিত সংবাদ



