Thursday, March 5, 2026
হোমখবরখেলাদ্বিতীয় ম্যাচে টসে জিতে শ্রীলংকাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ

দ্বিতীয় ম্যাচে টসে জিতে শ্রীলংকাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ

সম্পর্কিত সংবাদ

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সিরিজের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে ৩ রানে হেরেছিলো বাংলাদেশ। ঐ ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেছে টাইগাররা। তবে শ্রীলংকার একাদশে একটি পরিবর্তন হয়েছে। স্পিনার আকিলা ধনাঞ্জয়ার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন পেসার দিলশান মাদুশঙ্কা।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, মাহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও জাকের আলি।

শ্রীলংকা একাদশ : চারিথ আসালঙ্কা (অধিনায়ক), আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দাসুন শানাকা, মহিশ থিকশানা, দিলশান মাদুশঙ্কা, বিনুরা ফার্নান্দো ও মাথিশা পাতিরানা।

সব মিলিয়ে এখন পর্যন্ত ১৪টি টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলংকা। এরমধ্যে বাংলাদেশের জয় ৪টিতে এবং শ্রীলংকার জয় ১০ ম্যাচে।

সম্প্রতি

আরও খবর