সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার দেয়া ১৬৬ রান তাড়া করে ৮ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। এতে ১-১ জয়ে সমতায় ফিললো বাংলাদেশ।
বুধবারের ম্যাচে প্রথমে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্ত।
শুরুতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে সফরকারীরা। ১৬৬ রান তাড়ার লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১১ বল হাতে রেখে ৮ উইকেটের জয় তুলে নেয় স্বাগতিকরা।
আরও পড়ুন : শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য ১৬৬



