Wednesday, March 4, 2026
হোমখবরখেলাবাংলাদেশ-শ্রীলঙ্কা শেষ টি-২০ শনিবার

বাংলাদেশ-শ্রীলঙ্কা শেষ টি-২০ শনিবার

সম্পর্কিত সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-২০ সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে শনিবার সিলেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। খেলা শুরু হবে বিকেল ৩.৩০ মিনিটে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ৩ রানে ও দ্বিতীয় ম্যাচেবাংলাদেশ ৮ উইকেটে জয়ী হওয়ায় সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। আর তাই আজকের ম্যাচটি আঘোষিত ফাইনালে রূপ নিয়েছে।

যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আগামী জুনে শুরু হতে যাওয়া টি-২০ বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় বাড়তি অনুপ্রেরণা যোগাবে বাংলাদেশকে। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয়টিতে বাংলাদেশকে জয় এনে দিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৩৮ বলে ৫৩ রানের অনবদ্য ইনিংস খেলে বাংলাদেশের জয়ে অবদান রাখেন টাইগার দলনেতা। ম্যাচ জয়ী ইনিংসের সুবাদে ফর্মও ফিরে পান তিনি। সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) শান্তর অফ-ফর্ম চিন্তার ভাঁজ ফেলেছিলো বাংলাদেশ শিবিরে। বোলারদের দারুণ নৈপুণ্যে বড় সংগ্রহ দাড় করাতে পারেনি সফরকারী লংকানরা। দ্বিতীয় ম্যাচ জয়ে বোলারদের অবদানের কথা অকপটে স্বীকার করেছেন শান্ত। ঘরোয়া ক্রিকেটে খুব বেশি ম্যাচ না খেলার পরও বল হাতে দুর্দান্ত পারফরমেন্সের জন্য বিশেষভাবে লেগ-স্পিনার রিশাদ হোসেনের প্রশংসা করেন শান্ত।

টাইগার অধিনায়ক বলেছেন, ‘অবশ্যই উন্নতি করেছে সে (রিশাদ)। তার বোলিং লাইন ভালো এবং ধারাবাহিকভাবে এক জায়গায় বল করতে পারে। বোলিংয়ের বৈচিত্র্য নিয়ে কাজ করছে সে। যেভাবে বোলিং করছে, যদি এটি ধরে রাখতে পারে তাহলে আগামী দিনে আরও ভালো বোলিং করতে পারবে রিশাদ।’ শান্তর মতে, সিরিজ নির্ধারনী ম্যাচে বোলারদের পারফরমেন্স গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

এবার জয় দিয়ে শ্রীলঙ্কা সিরিজ শুরু করায় কিছুটা ব্যাকফুটে চলে যায় বাংলাাদেশ। কারণ ২০২২ সাল থেকে কোনো টি-টোয়েন্টি সিরিজ হারেনি টাইগাররা। এবারও সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। শুক্রবার প্রেস কনফারেন্সে হাথুরুসিংহে বলেন, আমরা সিরিজটা জেতার মতো অবস্থানে আছি। আমাদের লক্ষ্য হচ্ছে শেষ ম্যাচটা জেতা। ম্যাচটা যেহেতু দিনে, আমাদের বেশ কিছু বিষয় বিবেচনায় রাখতে হবে। আমরা যদি আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের ভালো সুযোগ থাকবে ম্যাচটা জেতার। তবে এটাও বলব, শ্রীলঙ্কা খুবই ভালো টি-টোয়েন্টি দল। যা-ই হোক, আমরা নিজেদের খেলায় মনোযোগ দেওয়ার চেষ্টা করছি।’

অতীতে দুই দলের মুখোমুখি হওয়া তিনটি দ্বিপক্ষীয় সিরিজের সবগুলোতেই জয় পেয়েছে শ্রীলঙ্কা। ২০১৩ সালে নিজেদের মাঠে একমাত্র ম্যাচে ১৭ রানে জিতে শ্রীলঙ্কা। ২০১৪ সালে বাংলাদেশের মাঠে দু’টি ম্যাচ যথাক্রমে ২ রান এবং ৩ উইকেটে জিতে নেয় লঙ্কানরা।

২০১৮ সালে আবারও নিজেদের মাঠে দুই ম্যাচের টি-২০ সিরিজে শ্রীলঙ্কাকে আথিয়তা দেয় বাংলাদেশ। ৬ উইকেট এবং ৭৫ রানে দুই ম্যাচেই হেরে যায় টাইগাররা। এবার জয় দিয়ে শ্রীলঙ্কা সিরিজ শুরু করায় চাপে পড়ে যায় বাংলাদেশ। কারণ ২০২২ সাল থেকে কোনো টি-২০ সিরিজ হারেনি টাইগাররা। অবশ্য দ্বিতীয় টি-২০ জিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজে ম্যাচ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। এতে তৃতীয়টি সিরিজ নির্ধারনী ম্যাচে রূপ নেয়।

সব মিলিয়ে টি-২০তে শ্রীলঙ্কার বিপক্ষে ১৫ ম্যাচ খেলে ৫টিতে জয় এবং ১০টিতে হেরেছে বাংলাদেশ।

২০২২ সালের পর সংযুক্ত আরব আমিরাত, বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড, আফগানিস্তান এবং আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে তিন ম্যাচের টি-২০ সিরিজ ১-১ সমতায় শেষ করে এই ফরম্যাটে নিজেরা যে দুর্বল দল নয় সেটি প্রমাণ করে টাইগাররা।

শেষ টি-২০তে একাদশে পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই বাংলাদেশের। প্রথম দুই ম্যাচে একই একাদশ নিয়ে খেলেছে তারা। এজন্য শেষ ম্যাচেও একই স্কোয়াড ধরে রাখার সম্ভাবনা রয়েছে।

দ্বিতীয় ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনেছিল শ্রীলঙ্কা। স্পিনার আকিলা ধনাঞ্জয়ার জায়গায় দলে নেয়া হয়েছিল পেসার দিলশান মাদুশঙ্কাকে। তৃতীয় ম্যাচেও পরিবর্তন আনতে পারে লঙ্কানরা।

সম্প্রতি

আরও খবর