Friday, March 6, 2026
হোমখবরখেলামেয়েদের সাফ ফুটবল: ফাইনালের আগে ভুটানকে উড়িয়ে দিলো বাংলাদেশ

মেয়েদের সাফ ফুটবল: ফাইনালের আগে ভুটানকে উড়িয়ে দিলো বাংলাদেশ

সম্পর্কিত সংবাদ

সাফ অনূর্ধ্ব-১৬ মেয়েদের ফুটবলে গোলবন্যায় একের পর এক ম্যাচ জিতছে বাংলাদেশ। শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভুটানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে অর্পিতা বিশ^াস বাহিনী।

কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে গোল করেন সুরভী আকন্দ ১৩ ও ৭৭ মিনিটে এবং ৩২ মিনিটে ফাতেমা আক্তার, ৩৫ মিনিটে ক্রানুচিং মারমা, ৪৭ মিনিটে সাথী মুন্ডা ও ৬৯ মিনিটে থুইনুই মারমা। এই ম্যাচে দুই গোলের সুবাদে পাঁচ গোল নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এককভাবে শীর্ষে উঠে এলেন সুরভী আকন্দ। তার পেছনেই চার গোল নিয়ে রয়েছেন ভারতের দুই ফরোয়ার্ড আনুষ্কা কুমারী ও পার্ল ফার্নান্দেজ।

টানা তিন ম্যাচের জয়ের আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশ আরেকটি টুর্নামেন্টের ফাইনালে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে। গত ৮ ফেব্রুয়ারি ঢাকায় সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভারত। মহানাটকীয় সেই ম্যাচ শেষে দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল সাফ। আগামীকাল বেলা সোয়া তিনটায় ভারতের বিপক্ষে শিরোপার জন্য লড়বে বাংলাদেশ।

আগের দুই ম্যাচের উইনিং কম্বিনেশনেই খেলে বড় জয় পেয়েছে কোচ সাইফুল বারীর শিষ্যরা। ম্যাচ শেষে কোচ সাইফুল বারী বলেন, ‘ভেবেছিলাম এই ম্যাচের আগে ক’জনকে বিশ্রাম দিবো। কিন্তু অনূর্ধ্ব-১৯ দলের মতো এই দলের ডাগআউটে পর্যাপ্ত ফুটবলার নেই। তাই উইনিং কম্বিনেশন দলকেই নামাতে হলো।

সম্প্রতি

আরও খবর