Wednesday, March 4, 2026
হোমখবরখেলাসৌম্যর আঘাতে ওপেনিংয়ে তানজিদ, হাসপাতালে জাকের, মাঠের বাইরে এক আম্পায়ারও

সৌম্যর আঘাতে ওপেনিংয়ে তানজিদ, হাসপাতালে জাকের, মাঠের বাইরে এক আম্পায়ারও

সম্পর্কিত সংবাদ

তানজিদ হাসান তামিম মূল একাদশে ছিলেন না। তবে এনামুল হকের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে নেমেছেন জুনিয়র তামিম। এনামুল দলেই ছিলেন। তানজিদ এসেছেন সৌম্যর কনকাশন বদলি হিসেবে।

ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছিলেন সৌম্য। তখন পায়ে লেগেছে মনে হলেও পরে জানা যায় সে সময় কাঁধে লাগার পর কনকাশনের লক্ষণ আছে তার।

আর বদলি ফিল্ডার হিসেবে মাঠে নামা জাকের আলীকেও হাসপাতালে নেওয়া হয়েছে। ফিল্ডিংয়ের সময় এনামুলের সঙ্গে সংঘর্ষের পর মাঠ ছাড়েন জাকের। সৌম্যর জায়গায় ফিল্ডিংয়ে নেমেছিলেন তিনি।

আম্পায়ার রিচার্ড কেটেলবোরোও দ্বিতীয় ইনিংসে মাঠে নেই। প্রথম ইনিংসেই তাকে খানিকটা খোঁড়াতে দেখা যায়। ধারাভাষ্যকারদের ভাষ্য, অতিরিক্ত গরমে তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে শুনেছেন তারা। মাঠে আম্পায়ার হিসেবে শরফুদ্দৌলার সঙ্গে এসেছেন রিজার্ভ আম্পায়ার তানভীর আহমেদ।

সম্প্রতি

আরও খবর