Wednesday, March 4, 2026
হোমখবরখেলাদক্ষিণ এশিয়ান যুব টিটিতে বাংলাদেশের ৭ ব্রোঞ্জ

দক্ষিণ এশিয়ান যুব টিটিতে বাংলাদেশের ৭ ব্রোঞ্জ

সম্পর্কিত সংবাদ

নেপালে দক্ষিণ এশিয়ান যুব টেবিল টেনিসে অংশ নিয়েছে বাংলাদেশ। রোববার,(২৭ এপ্রিল ২০২৫) শেষ হওয়া আসরে লাল-সবুজের প্রতিনিধিরা ৭টি ব্রোঞ্জ জিতেছে। কিন্তু আগেরবারের মতো এশিয়ান টেবিল টেনিসের মূল পর্বে যেতে ব্যর্থ হয়েছে। বছরতিনেক আগে সাউথ এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-১৯ ছেলেদের বিভাগে স্বর্ণ জিতেছিলেন রামহীম বম লিয়ন ও মো. হৃদয়রা।

এছাড়া ২০২৩ সালে দুটি করে রুপা ও ব্রোঞ্জ জিতে এশিয়ান যুব টিটি চ্যাম্পিয়নশিপেও খেলার যোগ্যতা অর্জন করেছিলেন তারা। এবার অবশ্য একই ধারাবাহিকতা থাকেনি। নেপালে চলমান এই টুর্নামেন্টে শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান টিটিতে যেতে ব্যর্থ হয়েছে। চ্যাম্পিয়নশিপে (অনূর্ধ্ব-১৯) ছেলে-মেয়ে দলগত দুই বিভাগেই বাংলাদেশ ব্রোঞ্জ জিতেছে। এছাড়া অন্য ইভেন্টগুলোতে এসেছে আরও ৫টি পদক।

সম্প্রতি

আরও খবর