Wednesday, March 4, 2026
হোমখবরখেলাশ্রীলঙ্কায় জয় পেয়েছে যুবারা

শ্রীলঙ্কায় জয় পেয়েছে যুবারা

সম্পর্কিত সংবাদ

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ৩৯ রানে হারিয়েছে বাংলাদেশ যুব দল। এই জয়ে ছয় ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল আজিজুল হাকিম তামিমের দল।

বুধবার, (৩০ এপ্রিল ২০২৫) কলম্বোয় টস জিতে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। বৃষ্টির কারণে ৫০ ওভারের ম্যাচ নেমে আসে ২৮ ওভারে। ব্যাট করতে নেমে দলীয় ২০ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরার আগে ৬ রান করেছেন কালাম সিদ্দিকী। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জাওয়াদ আবরার এদিন দুর্ভাগ্যজনক রানআউটের ফাঁদে পড়েন। তার ব্যাট থেকে এসেছে ৩৫ বলে ৩৮ রান।

শেষ পর্যন্ত ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৪৪ রানের পুঁজি দাঁড় করায় ইয়াং টাইগাররা। ৮৪ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। এ ছাড়া ৩৮ বলে ২৪ রানে টিকে ছিলেন রিজান।

রান তাড়া করতে নেমে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিক লঙ্কানরা। দলীয় ৫১ রানেই টপঅর্ডারের ৫ ব্যাটারকে হারিয়ে ফেলে তারা। আবারও বৃষ্টি হানা দেয়ার আগে ২২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২০ রান তুলতে পারে শ্রীলঙ্কা। এরপর আর খেলা চালিয়ে নেয়া সম্ভব হয়নি। বৃষ্টি আইনে ৩৯ রানের জয় পেয়েছে বাংলাদেশ। যুবা টাইগারদের হয়ে দুটি করে উইকেট শিকার করেছেন আল ফাহাদ ও আজিজুল হাকিম তামিম।

সম্প্রতি

আরও খবর