Wednesday, March 4, 2026
হোমমতামতসম্পাদকীয়আশ্রয়ণের ঘর নিয়ে অনিয়মের অভিযোগ আমলে নিন

আশ্রয়ণের ঘর নিয়ে অনিয়মের অভিযোগ আমলে নিন

সম্পর্কিত সংবাদ

নওগাঁর পতœীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবন মানোন্নয়নে ১৭টি বসতঘর নির্মাণের জন্য অর্থ বরাদ্দ দেয় সরকার। প্রতিটি বসতঘরের তৈরির খরচ ধরা হয়েছে প্রায় ৩ লাখ টাকা। ১০টি ঘরের কাজ আংশিক শেষ হয়েছে। আর বাকি সাতটি ঘরের কাজ এখনও শুরুই করা হয়নি।

কিন্তু বসতঘর নির্মাণ প্রকল্পের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাগজ-কলমে ১৭টি বসতঘর নির্মাণের কাজ সম্পন্ন হওয়ার কথা বলছেন। তিনি ঘরের কাজ শেষ না করেই বরাদ্দকৃত সব টাকা তুলে নিয়ে বগুড়ার আদমদিঘী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি হয়ে গেছেন।

আশ্রয়ণ প্রকল্পের ঘর নিয়ে দেশে এমন অনিয়ম ও দুর্নীতির আরও কথা জানা যায় বিভিন্ন গণমাধ্যমের খবরে। প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে অনেক ক্ষেত্রে প্রশ্ন উঠছে অনেক। ঠিক এমন প্রশ্ন উঠেছে নওগাঁর পতœীতলায়। সেখানে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের ঘর নির্মাণকাজ শেষ না করেই টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে ইউএনওর বিরুদ্ধে। অবশ্য কাজ না করে টাকা উত্তোলন করে নেয়ার অভিযোগটি তিনি অস্বীকার করেছেন। ঘরের যা যা কাজ তা তা তিনি শেষ করেছেন বলে দাবি করেছেন।

সাধারণত যারা ভূমিহীন তাদেরই মাথা গোঁজার ঠাঁই হিসেবে সরকার বসতঘর নির্মাণ করে দিয়ে থাকে। কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের একশ্রেণীর অসাধু কর্মকর্তা ঘুষ না দিলে তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেন না। আবার ঘুষ নিয়ে অনেক স্বচ্ছল প্রভাবশালী ব্যক্তির নামেও ঘর বরাদ্দ দেয়া হয়। ঘর দিতে কালক্ষেপণও করা হয়। কিছু ক্ষেত্রে দেখা যায় ঘরগুলো টেকসই হচ্ছে না। অভিযোগ আছে নি¤œমানের সামগ্রী ব্যবহার করে যেনতেনভাবে ঘর বুঝিয়ে দেয়া হয়।

কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি বরদাস্ত করা হবে না, যথাযথ ব্যবস্থা নেয়া হবে, কাউকে ছাড় দেয়া হবে না, আইনের কাছে সবাই সমানÑ এসব আশ্বাসের কথা কর্তৃপক্ষ বলে ঠিকই কিন্তু বাস্তবে এসব অনিয়মের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নিতে দেখা যায় না ।

পতœীতলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ঘর নির্মাণের কাজ যেন দ্রুত সম্পন্ন হয়, সেটা আমরাও আশা করব। ঘর নির্মাণের ক্ষেত্রে অনিয়মের যে অভিযোগ উঠেছে, সেটা আমলে নিয়ে তদন্ত করে দেখতে হবে। অভিযোগের সত্যতা মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ বসতঘর পেয়ে সেখানে নির্বিঘেœ বসবাস করতে পারছে, এমনটাই আমরা দেখতে চাই।

সম্প্রতি

আরও খবর