Thursday, March 5, 2026
হোমমতামতসম্পাদকীয়কালিগঙ্গা নদীতে পাকা সেতুর দাবি

কালিগঙ্গা নদীতে পাকা সেতুর দাবি

সম্পর্কিত সংবাদ

মানিকগঞ্জের ঘিওরে সিংজুরী-বালিয়াবাধায় কালিগঙ্গা নদীতে নেই কোনো সেতু। সেখানকার কয়েক গ্রামের মানুষের নদী পারাপারের ভরসা হচ্ছে বাঁশের সাকো। স্বাভাবিকভাবেই বাঁশের সাঁকো দিয়ে নদী পারাপারে মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ নিয়ে গত বুধবার সংবাদ-এ বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

শুধু মানিকগঞ্জের একটি স্থানেই নয়, দেশের অনেক স্থানেই সেতুর অভাবে নাগরিকদের দুর্ভোগ পোহাতে হয়। এ নিয়ে গণমাধ্যমে প্রায়ই খবর ছাপা হয়। খবরে মানুষের দুর্গতির কথা লেখা হয়। বিদ্যালয়গামী শিক্ষার্থী, হাসপাতালগামী অসুস্থ ব্যক্তি, পণ্য নিয়ে বাজারমুখী সাধারণ মানুষ বাঁশের সাঁকো পার হয় ঝুঁকি নিয়ে। জরাজীর্ণ সেতুর কারণে কখনও কখনও দুর্ঘটনার কথাও জানা যায়। মানুষের দুর্ভোগের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলে- ‘হচ্ছে, হবে’ বলে আশ্বাস মেলে, কিন্তু সেতু আর হয় না।

দেশের যেখানে সেতু দরকার সেখানে তা তৈরি করা হয় না বলে অভিযোগ রয়েছে। এর বিপরীতে যেখানে প্রয়োজন নেই সেখানে কোটি কোটি টাকা খরচ করে সেতু বানানো হয়। এমনও জানা যায় যে, ফসলের মাঠে, সড়কবিহীন বিরাণভূমিতে, বনে-জঙ্গলে, প্রভাবশালী ব্যক্তিদের বাড়ির কাছে অপ্রয়োজনীয় সেতু নির্মাণ করা হয়েছে। এ সংক্রান্ত খবর অতীতে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। দেশে কিছু ক্ষেত্রে অপ্রয়োজনীয় সেতু নির্মাণের কোন সুফলই সংশ্লিষ্ট এলাকার মানুষ ভোগ করতে পারছে না; কিন্তু প্রকল্প সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকল্প কর্মকর্তাদের পকেট ভারি হয়েছে ঠিকই।

আমরা বলতে চাই, মানিকগঞ্জের উল্লিখিত স্থানে কালিগঙ্গা নদীসহ দেশের যেসব অঞ্চলে সেতু প্রয়োজন সেখানে অবিলম্বে সেতু নির্মাণ করতে হবে। সেতু নির্মাণে যেন কোন অনিয়ম ও দুর্নীতি না হয় সেদিকে নজর দিতে হবে। পাশাপাশি দেশের সব পুরনো ও জরাজীর্ণ সেতু সংস্কার করতে হবে। যেসব সেতু সংস্কারের অযোগ্য হয়ে পড়েছে সেগুলো পুনঃনির্মাণ করতে হবে। সেতুগুলো মানুষ ও যানবাহন চলাচলের উপযোগী করে তুলতে হবে। নাগরিকরা নির্বিঘেœ সেতু ব্যবহার করতে পারছেÑ এমনটাই আমরা দেখতে চাই।

সম্প্রতি

আরও খবর