Wednesday, March 4, 2026
হোমমতামতসম্পাদকীয়মহাসড়কে উল্টোপথে যানবাহন

মহাসড়কে উল্টোপথে যানবাহন

সম্পর্কিত সংবাদ

দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোতে যানজট নিত্যদিনের সমস্যা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে সাম্প্রতিক যানজটের ঘটনাটি এই বাস্তবতারই আরেকটি উদাহরণ। শুক্রবার সকালে একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে যানজট সৃষ্টি হয়। সেদিন দুপুর পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে সেই যানজট বিস্তৃত হয়ে পড়ে। এতে যাত্রী ও চালকদের দীর্ঘ সময় ভোগান্তিতে পড়তে হয়। এ নিয়ে সংবাদ-এ প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, যানজটের পেছনে রয়েছে একাধিক কারণ। সাপ্তাহিক ছুটির দিনে যানবাহনের অতিরিক্ত চাপ, সকালে কুমিল্লামুখী লেনে দুর্ঘটনা এবং একই সঙ্গে একাধিক ইউটার্নে গাড়ি ঘোরানোর ফলে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। দুর্ঘটনার পর যানবাহন সরিয়ে নেয়া হলেও যানজট পুরোপুরি স্বাভাবিক হতে সময় লেগেছে।

এ ধরনের পরিস্থিতি নতুন নয়। মহাসড়কে উল্টোপথে চলাচল, প্রয়োজনের তুলনায় বেশি ইউটার্ন, এবং যানবাহন শৃঙ্খলা নিয়ন্ত্রণে দুর্বলতা প্রায়ই যানজটকে দীর্ঘায়িত করে তোলে। বিশেষ করে ব্যস্ত মহাসড়কে পরিকল্পনাহীন ইউটার্ন যান চলাচলের স্বাভাবিক গতি নষ্ট করে বলে অভিযোগ রয়েছে। এ কারণে অনেক সময় দুর্ঘটনাও ঘটে।

পরিবহন ব্যবস্থার এমন অচলাবস্থা সামগ্রিক অর্থনৈতিক কর্মকা-েও নেতিবাচক প্রভাব ফেলে। হাইওয়ে পুলিশ যানজট নিরসনে সময় সময় কাজ করে। তবে তাৎক্ষণিক ব্যবস্থা সড়ককে স্বাভাবিক করার জন্য যথেষ্ট নয়। মহাসড়কের ইউটার্নগুলো যথাযথ কিনা সেটা নিয়ে বিশেষজ্ঞ মত নিতে হবে। প্রয়োজনে ইউটার্ন পুনর্বিন্যাস করতে হবে। সড়ক-মহাসড়কে উল্টোপথে যান চলাচল বন্ধে কার্যকর নজরদারি চালাতে হবে। চালকদের মধ্যে ট্রাফিক আইন মানার জন্য সচেতনতা বাড়ানোও জরুরি।

সম্প্রতি

আরও খবর