Wednesday, March 4, 2026
হোমমতামতপাঠকের চিঠিএক-দুই টাকার মুদ্রা কি অচল

এক-দুই টাকার মুদ্রা কি অচল

সম্পর্কিত সংবাদ

দৈনন্দিন জীবনে চলতে গেলে আমাদের টাকা-পয়সার প্রয়োজন হয়। টাকা ছাড়া মানুষের জীবন অচল। টাকা হচ্ছে বিনিময়যোগ্য সম্পদ; যা দিয়ে আমরা সহজে কোনোকিছু বিনিময় করতে পারি। আর বিনিময়ের মাধ্যমে আমরা আমাদের যত দরকারি-অদরকারি জিনিস ক্রয় করি। এর ফলে আমাদের যত চাহিদা আছে তা সহজেই মেটাতে পারি। সারাদেশে এক-দুই টাকার পয়সা প্রচলন রয়েছে; যা আমরা দেশের সর্বত্রে দেখতে পাই।

শিল্প, সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্যে ভরপুর ব্রাহ্মণবাড়িয়া জেলা; কিন্তু দেখা যায় সারাদেশের চিত্রের চেয়ে একটা ভিন্ন চিত্র রয়েছে। সেটা হলো এক টাকা, দুই টাকার পয়সা মুদ্রা চলে না; কিন্তু অন্যান্য জেলায় এসব মুদ্রা অনায়াসে চলে। একবার চট্টগ্রাম রেলস্টেশনে চা খাইতে গেলে একশ টাকা ভাংতি করে এক টাকা রেখেছে দোকানদার। অথচ এ জেলাতে এক টাকা দুই টাকার পয়সা চলে না।

কিন্তু কেন চলে না, কী কারণে এসব প্রশ্নের উত্তর কারো জানা নেই। দোকানিরা এসব টাকা রাখেও না, আর যদি এসব টাকা দেয়ার দরকার হয় তাহলে এদের পরিবর্তে চকলেট, সেন্টার ফ্রুট দিয়ে দেয়। সরকার কর্তৃক যেহেতু এ মুদ্রা নিষিদ্ধ করা হয়নি তবে কেন এসব পয়সা মুদ্রা এ জেলায় চলে না?

এক টাকা দুই টাকার পয়সা যাতে চলে অথবা সেই মুদ্রা যেন আগের মতো চালু থাকে সেজন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রশাসনিক কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা, মাননীয় পুলিশ সুপার, ডিসিসহ যারা দায়িত্বে আছেন তাদের নিকট সদয় দৃষ্টি আকর্ষণ কামনা করছি।

দ্বীন ইসলাম

সম্প্রতি

আরও খবর