Wednesday, March 4, 2026
হোমমতামতপাঠকের চিঠিএকুশ শতকে নারীর অবস্থান

একুশ শতকে নারীর অবস্থান

সম্পর্কিত সংবাদ

বর্তমানে শিক্ষা, কর্মজীবন, সংসার সবকিছুতে নারীরা এগিয়ে রয়েছে। সমাজে সক্রিয়ভাবে নারীরা যত কাজ করছে, অবদান রাখছে এর পরিমাণ আরও বহুগুণে বেড়ে যাবে যদি তারা মানসিক অবস্থানে সুদৃঢ় জায়গায় অবতীর্ণ হয়।

অনেক সময় নারীরা লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যায়। তাই নারীরা যদি মানসিক ভাবে শক্ত অবস্থানে নিজেদের উত্তরণ করতে পারে তাহলে কোনো বাধাই আর তাদের আটকে রাখতে পারবে না।

নারীদের শুধু নারী হিসেবে নয় বরং একজন মানুষ হিসেবে গণ্য করে, কোনো রকম হেনস্তা না করে তাহলে তারা আরও বেশি করে সফল হবে। আর এভাবে শুধু নারীরাই নয় এগিয়ে যাবে সমাজ, এগিয়ে যাবে এই দেশ।

গ্রামীণ পর্যায়ে নারীদের অবস্থা পূর্বের তুলনায় অগ্রসর হলেও নানান বিষয়ে পশ্চাৎপদতা রয়েছে। ধর্মীয় গোঁড়ামি, পারিবারিক টানাপোড়েনের কারণে বাল্যবিবাহের প্রচলন অর্থাৎ আর্থিক সংকট ইত্যাদির কারণে সেখানে নারী সমাজ পিছিয়ে রয়েছে। তাই গ্রামীণ সেই নারীদের মধ্যে জনসচেতনতামূলক কার্যক্রম, শিশুদের কে সঠিক পরিচর্যার নারীরা শিক্ষিত কিন্তু পারিবারিক বা নানান কারণে যোগ্যতা অনুযায়ী কোনো কর্মে নিযুক্ত হতে পারছে না। তাদের জন্য সেই সুযোগটি উন্মোচন করতে হবে

তাই শহরে নারীরা সবক্ষেত্রে যেমন এগিয়ে আছে, গ্রামীণ নারীদেরকেও সেভাবে উদ্বুদ্ধ করে তাদেরকে সেই সুযোগের ব্যবস্থা নিতে হবে। পরিকল্পনা করে এগিয়ে নিয়ে যেতে হবে সেই পিছিয়ে পড়া নারী সমাজকে।

ইসরাত জাহান সুমনা

সম্প্রতি

আরও খবর