Thursday, March 5, 2026
হোমমতামতপাঠকের চিঠিঅবহেলার শিকার প্রবীণরা

অবহেলার শিকার প্রবীণরা

সম্পর্কিত সংবাদ

প্রকৃতির নিয়ম অনুযায়ী একসময় সবাইকে বরণ করে নিতে হবে বার্ধক্য। শুধু বয়সের ভারেই বার্ধক্য হয় না, আবহাওয়া জনিত কারণেও নেমে আসে বার্ধক্য। আমাদের দেশের প্রায় ২০ শতাংশ মানুষ এখনও দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। এসব পরিবারে আয়-রোজগার কম, পর্যাপ্ত শিক্ষার অভাব, দারিদ্র্য নিত্যসঙ্গী হওয়ায় পরিবারের করুণার পাত্র হয়ে বেঁচে থাকতে হচ্ছে প্রবীণদের।

শিক্ষিত, বিত্তশালী পরিবারে প্রবীণদের অবস্থা খুব একটা ভালো নয়। বর্তমান সমাজে প্রবীণদের সম্মান, মর্যাদা নেই বললেই চলে। অথচ যৌবনে প্রবীণরা, সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পরিবারের মুখে হাসি ফোটাতে, সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে, দিনের পর দিন নিরলস পরিশ্রম করে গেছে। কিন্তু জীবনের শেষ পর্যায়ে এসে সন্তানদের অবহেলার স্বীকার হচ্ছে পরিবারের প্রবীণ সদস্যরা। যো একেবারেই কাম্য নয়।

একসময় গ্রামীণ সমাজের অধিকাংশ মানুষ বসবাস করতেন যৌথ পরিবারে। যৌথ পরিবার ভাঙার কারণেই দুঃখ, কষ্ট, আজ প্রবীণদের নিত্যসঙ্গী। গ্রামগঞ্জে ছেলে পুত্রবধূর ওপর নির্ভরশীল হয়ে থাকতে হচ্ছে প্রবীণদের। ঠিকমতো খেতে না পারা, সঠিক পরিচর্যার অভাব, সমাজ থেকে প্রবীণদের অবহেলা এগুলো এখন রোজকার ঘটনা হয়ে গেছে।

প্রকৃতির নিয়ম অনুযায়ী, এক সময় প্রতিটি মানুষকে গ্রহণ করতে হবে বাধ্যকের স্বাদ। আজ যারা তরুণ, যুবক আছি, আমরাও একসময় প্রবীণদের মতো হয়ে যাব। তাই প্রবীণরা সমাজে ও পরিবারে পর্যাপ্ত সম্মান ও ভালোবাসা পাক, এমনটাই প্রত্যাশা করছি।

তপন কুমার ঘোষ

সম্প্রতি

আরও খবর