Thursday, March 5, 2026
হোমমতামতপাঠকের চিঠিঈদে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তৎপর হতে হবে

ঈদে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তৎপর হতে হবে

সম্পর্কিত সংবাদ

যারা মা মাটির টানে গ্রামে ঈদ করতে যাবেন, তারা শহরের শপিংমলগুলো থেকে আগেভাগেই কিনে নিচ্ছেন পরিবারের প্রয়োজনীয় পোশাক, জুতাসহ অনান্য জিনিসপত্র। ফলে রাস্তা-ঘাট, মার্কেট এখন লোকে লোকারণ্য হয়ে আছে। এদিকে এই সুযোগে প্রতিবছরই দেখা যায় অনেক অসাধু লোক চুরি, ডাকাতি করে থাকে।

ঈদ এলেই এসব মৌসুমি অপরাধী মলমপার্টি, অজ্ঞানপার্টি, চুরি-ছিনতাইকারীদের দৌরাত্ম্য বাড়ে। অনেকে শহর ছেড়ে গ্রামে যাওয়ায় ফাঁকা বাসাবাড়িতেও চুরির ঘটনা ঘটে। এজন্য ঈদে গুরুত্বপূর্ণ রাস্তাঘাট ও শপিংমলগুলোয় সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। ক্রেতা ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য পুলিশসহ অনান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল অব্যহত রাখতে হবে।

বিশেষ করে গোয়েন্দা পুলিশ ও র‌্যাব সদস্যদের নজরদারি বাড়াতে হবে। পাশাপাশি মহাসড়কগুলোয় ডাকাতি-চাঁদাবাজি বন্ধে পুলিশের আলাদা টিম বসাতে হবে। যাতে ঈদগামী মানুষের বাড়ি ফেরা নিরাপদ হয়।

রিয়াদ হোসেন

সম্প্রতি

আরও খবর